২০২৬ সালে বাংলাদেশের জনগন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। এই নির্বাচনটি একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হয়েছিল, যারা ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতনের পর থেকে দেশ শাসন করছিল। তারেক রহমান অর্থনীতিকে শক্তিশালী করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করা এবং হাসিনা সরকারের আমলের গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ ভয় ও দমনের পরিবেশ অবসানের অঙ্গীকার করেন। শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়নি। বিগত আমলের অন্যায়-অবিচারের জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন সরকারকে সুষ্ঠু বিচারের মানদণ্ড বজায় রাখতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আটক ব্যক্তিদের যাদের মধ্যে আওয়ামী লীগের সমর্থক বলে অভিযুক্তরা রয়েছেন তাদের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। নিপীড়নকারী হিসেবে পরিচিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) একটি নতুন নামে বহাল রয়েছে। বাংলাদেশে বর্তমানে গণপিটুনি বৃদ্ধি এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলার মতো গুরুতর চ্যালেঞ্জ বিদ্যমান। ক্যাম্পে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী অনিরাপদ জীবনযাপনের মুখোমুখি হচ্ছে, যার মধ্যে সশস্ত্র গোষ্ঠী এবং নিরাপত্তা বাহিনীর সহিংসতাও অন্তর্ভুক্ত।

Available in English >>

Bangladesh country page map

News