(দ্য হেগ) – আন্তর্জাতিক বিচার আদালত নভেম্বর ১৯,, ২০২৬ তারিখে মিয়ানমারের সামরিক বাহিনী পরিচালিত২০১৬-২০১৭ সালের “ক্লিয়ারেন্স অপারেশন” চলাকালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী সাব্যস্ত করেছে। গণহত্যাকনভেনশন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলায় আদালত একটি রায়ে গাম্বিয়ার পক্ষে রায় দিয়েছে। আদালতের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে না।
নিম্নলিখিত উদ্ধৃতিটি হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচার পরামর্শক মারিয়া এলেনা ভিনিওলির বক্তব্য হিসেবে উল্লেখকরা যেতে পারে:
“আন্তর্জাতিক বিচার আদালতের এই ঐতিহাসিক রায় মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে দুর্ভোগ সহ্য করেছে, তার দীর্ঘপ্রতীক্ষিত স্বীকৃতি। এই রায় বিশ্বজুড়ে গণহত্যা এবং অন্যান্য গুরুতর অপরাধের শিকার ব্যক্তিদের নিজ নিজ ন্যায়বিচার প্রাপ্তির প্রচেষ্টায়একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করে।”
“মিয়ানমারের উচিত দ্রুত আদালতের রায় মেনে চলা এবং রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন বন্ধ করা। উদ্বিগ্ন সরকারগুলোর উচিতরোহিঙ্গাদের দৃঢ়ভাবে সমর্থন করা এবং নৃশংসতার জন্য ন্যায়বিচার এগিয়ে নেওয়া, রায় মেনে চলতে মিয়ানমারের জান্তার ওপর চাপদেওয়া, এবং মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করা।”